সার্চটুডে

বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকার ছন্দারিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন চরখিদিরপুর নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সালাউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর দেশে ফিরে এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। এর পাশাপাশি বাড়ির পাশের খালে নিয়মিত মাছ ধরতেন তিনি।

নিহতের স্ত্রী জোস্না আক্তার জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মাছ ধরার জন্য ছন্দারিয়া খালের উদ্দেশে বাড়ি থেকে বের হন সালাউদ্দিন। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খালের ভাঙন ঠেকাতে বসানো ব্লকের ওপর তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x