সার্চটুডে

হাওলা দরবার শরীফের উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় দরবার-এ-গাউছে হাওলা হযরত শিবলী মঞ্জিলের উদ্যোগে বর্ণাঢ্য জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে পীরজাদা আলহাজ্ব হযরত শাহ্ সূফী সৈয়দ মাওলানা নঈমুল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.)-এর নেতৃত্বে কেন্দুয়ার খানকা শরীফ থেকে জসনে জুলুসের বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি খানকা শরীফ থেকে শুরু হয়ে কেন্দুয়ার বাসস্ট্যান্ড, নেত্রকোনা রোড, সাউদপাড়া মোড়, মদন রোড, দরগা মোড়, সাজিউড়া মোড় ও চিরাং মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে এসে শেষ হয়।

জসনে জুলুসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আশেকে রাসুল ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জুলুস শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাওলা দরবার শরীফের উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x