জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারি (কোষাধ্যক্ষ) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
মতামত