শিক্ষার উন্নয়ন ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় অনন্য অবদান রাখার প্রত্যয়ে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট ) যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ভ্যালিনেক্স লিমিটেডের চেয়ারম্যান সেকান্তর আলী মানিক।
তাঁর এই মহৎ উদ্যোগকে প্রতিষ্ঠানটির শিক্ষা ও সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় একটি নতুন সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধের বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও আলোকিত পথ নির্মাণে তাঁর এই অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, সেকান্তর আলী মানিকের মতো শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিদের সহযোগিতা একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিকে আরও গতিশীল করে। তাঁর আজীবন দাতা হিসেবে যুক্ত হওয়া শুধু আর্থিক বা আনুষ্ঠানিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার প্রতি দায়িত্ববোধ, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামী প্রজন্মের কল্যাণে কাজ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে সেকান্তর আলী মানিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর এই মহৎ দান ও সহযোগিতা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠান পরিবারের সদস্যরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন কামনা করেন। পাশাপাশি তাঁর এই মহৎ দান ও মানবিক উদ্যোগ কবুল করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
একটি মহৎ দান-একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় চিরস্থায়ী অবদান।
মতামত