সার্চটুডে

ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাইদুল ইসলাম

বানারীপাড়ায় ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাইদুল ইসলাম।

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, শিক্ষানুরাগী মো. সাইদুল ইসলাম।

গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে তাঁকে সভাপতি মনোনীত করা হয়। বোর্ডের স্মারক নং—‘অশিবো/বিউ/২০২৬/৩০৭৫’-এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৮(১) ধারা অনুযায়ী চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শিক্ষক সদস্য মো. সুমন আহমেদ সুমন, অভিভাবক সদস্য মো. রুবেল এবং পদাধিকারবলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আজিম সরদার।

সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর মো. সাইদুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

এদিকে, চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় মো. সাইদুল ইসলামকে বানারীপাড়া উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাইদুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x