ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রংপুর জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন রংপুর জেলা ছাত্রকল্যাণের সমিতির উদ্যোগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনহা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠান হয়।
এসময় সংগঠনটির সভাপতি মোবাশ্বের রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হোসাইন মোঃ ফারুকী, আইন বিভাগের অধ্যাপক আরমিন খাতুন, ফোকলোর অ্যান্ড সোস্যাল স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু শিবলী মো. ফাতেহ্ আলী চৌধুরী, সংগঠনটির সাবেক শিক্ষার্থী গোলাম কিবরিয়ার, সাবেক সভাপতি মশিউর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবু রুম্মান রিফাত।
সংগঠনটির সভাপতি মোবাশ্বের রহমান বলেন, আজকের এত সুন্দর আয়োজনের জন্য কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। একদিকে নবীন শিক্ষার্থীদের পথচলা শুরু হচ্ছে, অন্যদিকে প্রবীণরা বিদায় নিচ্ছেন। এটি আনুষ্ঠানিকতা মাত্র। পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ে আপনাদের যে নেটওয়ার্ক তৈরি করবেন তা আজীবন অন্যদের থেকে আপনাদের এগিয়ে রাখবে। আশা করি, আপনাদের সহায়তা ও অংশগ্রহণে আমাদের সংগঠন আরও এক ধাপ এগিয়ে যাবে।
মতামত