সার্চটুডে

২০ বছর পর বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন: ১৯ প্রার্থীর জোর প্রচারণা

দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। আগামী ৩০ আগস্ট রবিবার জেলা শিল্পকলা একাডেমিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

​ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী এই সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে বর্তমানে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

​নির্বাচনী মাঠে অর্ডিনারি গ্রুপ থেকে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম মোল্লা শক্ত অবস্থানে থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অর্ডিনারি গ্রুপে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—

  • ​আবু হেনা মোস্তফা কামাল টিটু (ক্রমিক নং ০১)
  • ​আলহাজ্ব আবুল কালাম আজাদ (ব্যালট নং ০২)
  • ​জয়দেব রায় (ব্যালট সিরিয়াল নং ০৩)
  • ​জালাল উদ্দিন কাজল (ব্যালট নং ০৪)
  • ​মুহাম্মদ আবু হাসান (ব্যালট সিরিয়াল নং ০৫)
  • ​মোঃ আতাউর রহমান বাবুল (ব্যালট নং ০৬)
  • ​মোঃ নিজাম উদ্দিন (ব্যালট সিরিয়াল নং ১১)
  • ​মোঃ মোশাররফ হোসেন (ব্যালট নং ১২)
  • ​মোঃ সাইদুর রহমান সজীব (ব্যালট নং ১৫)
  • ​মোঃ রেজাউল ইসলাম টিটু মোল্লা
  • ​মোঃ আবুল কালাম আজাদ
  • ​মোহাম্মদ সালাহউদ্দিন
  • ​মোঃ হারুন আর রশিদ
  • ​মোঃ আব্দুল আলীম খান
  • ​মোঃ সফিকুল আলম টিপু
  • ​মোঃ কামাল হোসেন

​এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপ থেকে সদস্য পদে লড়ছেন মোঃ আবুল হোসেন (ব্যালট/সিরিয়াল নং ২) এবং সুবেঃ মেজর অবঃ আলহাজ্ব শরাফ উদ্দিন সানু সিকদার।

​দীর্ঘ দুই দশক পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ব্যবসায়ী সমাজের উন্নয়ন, অধিকার রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে বলে আশা করছেন স্থানীয় ভোটাররা। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

২০ বছর পর বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন: ১৯ প্রার্থীর জোর প্রচারণা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x