সার্চটুডে

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার মানিকপুরে অবস্থিত ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল মোতালেব (দুলাল)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সৈয়দ হারুন (এমজেএফ), ব্যবস্থাপনা পরিচালক, টপস্টার গ্রুপ এবং ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মাস্টার মনিরুল ইসলাম প্রমুখ। 

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং ভালো ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষার্থী ওঅভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর সমাবেশে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি লায়ন সৈয়দ হারুন (এমজেএফ) বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও জরুরি। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে আবদুল মোতালেব (দুলাল) বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x