সার্চটুডে

বেনাপোল বন্দরে দুর্ঘটনা, শ্রমিকের বুকের ওপর ভারী যন্ত্রাংশ পড়ে আহত

‎যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় ভারী যন্ত্রাংশ পড়ে আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

‎

‎দুর্ঘটনার ঘটনা

‎

‎রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর সেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।

‎

‎যেভাবে দুর্ঘটনা

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের মাধ্যমে একটি ফিল্ম ট্রাকে মালামাল লোড করা হচ্ছিল। এ সময় মালামাল ওঠানোর সময় একটি ভারী যন্ত্রাংশ হঠাৎ স্লিপ করে শ্রমিক আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে।

‎

‎এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন।

‎

‎দ্রুত উদ্ধার করে হাসপাতালে

‎

‎দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।

‎

‎তারা আহত শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎

‎শ্রমিক ইউনিয়নের বক্তব্য

‎

‎এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিক আক্তারুল ইসলামকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর। আমরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।”

‎

‎চিকিৎসকের বক্তব্য

‎

‎চিকিৎসক সূত্রে জানা গেছে, বুকের ওপর ভারী যন্ত্রাংশ পড়ে আক্তারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

‎

‎নিরাপত্তা নিয়ে প্রশ্ন

‎

‎এদিকে বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা এবং পণ্য ওঠানামার সময় প্রয়োজনীয় সতর্কতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারী মালামাল লোড-আনলোডের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

‎

‎দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পণ্য ওঠানামার সময় নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেনাপোল বন্দরে দুর্ঘটনা, শ্রমিকের বুকের ওপর ভারী যন্ত্রাংশ পড়ে আহত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x