সার্চটুডে

জবিতে অনুষ্ঠিত হলো ‘এআই অ্যান্ড আইটি ফেস্ট ২০২৬’

আধুনিক প্রযুক্তি, কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা, ব্যবহারিক প্রয়োগ এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে ‘Pubali Bank PLC Presents Jagannath University AI & IT Fest 2026’।

রোববার (৩০ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (JnUITS) আয়োজনে দিনব্যাপী এ ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রতিযোগিতা, কি-নোট সেশন, প্যানেল আলোচনা, এআই অ্যাডভেঞ্চার, ব্রেইনচাইল্ড, এআই ও আইটি অলিম্পিয়াড এবং রোবো সকারসহ নানা আয়োজন ছিল।

সমাপনী অনুষ্ঠানে ফেস্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এছাড়া সিএসই বিভাগের চেয়ারম্যান ও আইটি সোসাইটির মেন্টর অধ্যাপক ড. আবু লায়েকসহ বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান ব্যবহার, ভবিষ্যৎ সম্ভাবনা, শিক্ষা, প্রকৌশল, করপোরেট ক্যারিয়ার ও হার্ডওয়্যার প্রযুক্তি নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হয়। ‘AI Implementation in Education’ শীর্ষক সেশনে বক্তব্য দেন টেকনোলজিস্ট, গবেষক ও এআই স্ট্র্যাটেজিস্ট ড. জুনায়েদ কাজী। ‘AI-Native Engineering: How AI is Changing the Way We Build’ শীর্ষক সেশনে বক্তব্য দেন Ollyo-এর ভাইস প্রেসিডেন্ট সজিব আহমেদ।

‘AI & IT in Corporate Career’ শীর্ষক সেশনে বক্তব্য দেন প্রাইম ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ। ‘AI in the Near Future’ বিষয়ে বক্তব্য দেন ডাটাসফট সিস্টেমসের প্রেসিডেন্ট এম মনজুর মাহমুদ। এছাড়া ‘Hardware, PC & AI’ বিষয়ে বক্তব্য দেন পিসিবি স্টোরের প্রতিষ্ঠাতা অনন্য জামান। এসব সেশনে প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, ভবিষ্যৎ প্রযুক্তির পরিবর্তন এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

ফেস্টের অংশ হিসেবে টেকআনকাটের আয়োজনে ‘এআই ও আইটি-র যুগে ক্যারিয়ার গড়ার পথ’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রযুক্তি খাতের পেশাজীবী ও বিশেষজ্ঞরা তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে মতামত দেন।

এ ছাড়া ‘ব্রেইন ড্রেইন, এআই এবং যুবকদের জন্য দক্ষতার ভবিষ্যৎ’ শীর্ষক আন্তর্জাতিক অনলাইন প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের শিল্প পেশাজীবী ও গবেষকেরা অংশ নেন। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তন, দক্ষ জনশক্তি তৈরির প্রয়োজনীয়তা, মেধা পাচার এবং তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে এআই ও আইটি অলিম্পিয়াড, ব্রেইনচাইল্ড, রোবো সকার ও এআই অ্যাডভেঞ্চারসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রযুক্তিগত জ্ঞান, সমস্যা সমাধানের সক্ষমতা, সৃজনশীলতা ও দলগত কাজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।

আয়োজকদের মতে, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও করপোরেট বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি একাডেমিক জ্ঞান ও শিল্পখাতের চাহিদার মধ্যে সংযোগ তৈরি, তরুণ উদ্ভাবকদের দক্ষতা বিকাশ এবং প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করাও ফেস্টের লক্ষ্য।

দিনব্যাপী আয়োজন শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফেস্টের সমাপ্তি হয়। এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবিতে অনুষ্ঠিত হলো ‘এআই অ্যান্ড আইটি ফেস্ট ২০২৬’

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x