সার্চটুডে

জবি ছাত্রদল নেত্রীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন’ কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ শাখা ছাত্রদল নেত্রী এবং জকসুর ছাত্রদল-সমর্থিত ‘অপরাজিতার অগ্রযাত্রা’ প্যানেলের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক প্রার্থী আর্নিকা আরাফাতের উদ্যোগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ্রীনভয়েস শাখা ও বহ্নিশিখার সমন্বয়ে ‘প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। নারীদের প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ে সচেতনতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (৩১ আগস্ট) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের একটি কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন স্পেশালিস্ট এবং আজগর আলী হাসপাতালের কনসালটেন্ট ডা. ঈশিতা বিশ্বাস। শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তিনি আলোচনা করেন।

কর্মশালার অংশ হিসেবে যোগা স্পেশালিস্ট বৈশাখী মুখার্জী ‘Yoga for Women’ সেশন পরিচালনা করেন। সেশনে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা ও অনুশীলন করানো হয়।

আয়োজন সম্পর্কে ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাত বলেন, “জকসু নির্বাচনে যারা আমাকে দায়িত্বশীল মনে করে ভোট প্রদান করেছেন, তাঁদের সেই বিশ্বাসের জায়গা থেকেই নির্বাচন-পরবর্তী সময়ে এটি আমার দ্বিতীয় উদ্যোগ। আমি এটাও নিশ্চিত করেছি যে সামনে শিক্ষার্থী কল্যাণমূলক এমন আরও উদ্যোগ গ্রহণ করব।”

তিনি আরও বলেন, “আমি সংগঠনের মানুষ, আমি সাংগঠনিক মানুষ। পরিবেশ ও সমাজকল্যাণমূলক কাজ আমি শুধু আমার দায়িত্বের জায়গা থেকে নয়, আবেগের জায়গা থেকেও করি।”

গ্রীনভয়েস কেন্দ্রীয় শাখার সদস্য ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, “নারী স্বাস্থ্যকে খরচ নয়, বরং বিনিয়োগ হিসেবে দেখে বহ্নিশিখা।” তিনি নারী স্বাস্থ্য ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগকে সমাজে ইতিবাচক পরিবর্তনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারজানা রিমি এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবি ছাত্রদল নেত্রীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন’ কর্মশালা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x