সার্চটুডে

নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানি, যুবকের এক মাসের কারাদণ্ড

আটককৃত যুবক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে নাগেশ্বরী পৌরসভার কাজির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে পেছন থেকে অনুসরণ করে উত্যক্ত ও শ্লীলতাহানি করেন মাহাবুর। বিষয়টি স্থানীয় নাগরিকদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটক করেন। পরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পরবর্তীতে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হলে আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় মাহাবুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানি, যুবকের এক মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে নাগেশ্বরী পৌরসভার কাজির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে পেছন থেকে অনুসরণ করে উত্যক্ত ও শ্লীলতাহানি করেন মাহাবুর। বিষয়টি স্থানীয় নাগরিকদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটক করেন। পরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পরবর্তীতে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হলে আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় মাহাবুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x