সার্চটুডে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন বিএমটিএ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক

মো: আরিফুল ইসলাম আরিফ

কুড়িগ্রাম জেলা  প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ) রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ।

১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের জন্য নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণার দিন। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন বিএমটিএ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x