কিশোরগঞ্জের তাড়াইলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার পুরুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবিরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।পুরুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সারওয়ার হোসেন লিটনের উপস্থিত থাকার কথা থকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে অনুষ্ঠানে তাঁর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সারোয়ার আলম।তিনি বলেন,শিক্ষার মূল উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়। শিক্ষা মানুষের চরিত্র গঠন করে, বিবেককে জাগ্রত করে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। জিপিএ-৫ অর্জন অবশ্যই গর্বের বিষয়,তবে এই ফলাফলকে ভবিষ্যৎ জীবনের সাফল্যের শেষ ধাপ মনে করলে চলবে না। বরং এখান থেকেই শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।
উদ্যোক্তা ও তরুন সমাজ সেবক হুমায়ুন কবির বলেন “আজ যারা ভালো ফলাফল করতে পারেনি, তাদেরও আমি হতাশ না হওয়ার আহ্বান জানাই। একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন মানুষের পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায় থাকলে সাফল্য অবশ্যই আসবে।”
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনার দায়িত্ব নেবে। তাই শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা তৈরি করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি পুরুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিরুল হক ভূঁইয়া বলেন,“পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ,পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না; বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের মধ্য দিয়েই একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য প্রকাশ পায়। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবার, বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তবে এই সাফল্য ধরে রাখতে হলে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বেশি মনোযোগী ও পরিশ্রমী হতে হবে। একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা আরও বলেন, জীবনে সফল হওয়ার জন্য শুধু মেধা নয়, প্রয়োজন কঠোর পরিশ্রম, সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস ও অধ্যবসায়। সাময়িক ব্যর্থতাকে ভয় না পেয়ে প্রত্যেক শিক্ষার্থীকে নিজের লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের আয়োজক তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একজন শিক্ষার্থীর ভালো ফলাফল শুধু তার নিজের অর্জন নয়, এর সঙ্গে পরিবার, শিক্ষক ও পুরো এলাকার সম্মান জড়িয়ে থাকে। তিনি বলেন,আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভাকে উৎসাহিত করা আমাদের সবার দায়িত্ব। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আমরা তাদের আরও ভালো করার অনুপ্রেরণা দিতে চাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহ ও সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,প্রত্যন্ত এলাকার অনেক মেধাবী শিক্ষার্থী নানা সীমাবদ্ধতার মধ্যেও ভালো ফলাফল করে থাকে। তাদের পাশে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। মেধাবীদের উৎসাহ দিলে তারা ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে পরিবার,প্রতিষ্ঠান,উপজেলা ও দেশের সুনাম বয়ে আনবে।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হলে তারা উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষার্থীরা এমন আয়োজনকে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করে আয়োজকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এ সময় শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের নিজেদের পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানজুড়ে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস। শিক্ষক, অভিভাবক ও অতিথিরা তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তরুন উদ্যোক্তা ও সমাজ সেবক হুমায়ুন কবিরের মহতী উদ্যোগের প্রশংসা করেন রাউতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফ আহমেদ।
মতামত