সার্চটুডে

জবিতে ‘একুশে পদক ২০২৭’ মনোনয়ন আহ্বান

জবিতে ‘একুশে পদক ২০২৭’ মনোনয়ন আহ্বান

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক ২০২৭’-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে যোগ্য ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থার নাম প্রস্তাব চেয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সব ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ সরকার নির্ধারিত অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে ‘একুশে পদক ২০২৭’ দেওয়া হবে।

এ জন্য মনোনয়ন ২৯ অক্টোবরের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর।

এ বিষয়ে যোগাযোগের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দীন তালুকদারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তাঁর ই-মেইল: event.section@moca.gov.bd। মনোনয়ন সংক্রান্ত তথ্য, নীতিমালা ও মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের (www.moca.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবিতে ‘একুশে পদক ২০২৭’ মনোনয়ন আহ্বান

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
জবিতে ‘একুশে পদক ২০২৭’ মনোনয়ন আহ্বান
0:00 0:00
1.0x