বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইবি শাখা।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) ইউট্যাবের ইবি শাখার সহ-সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখে আসছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় রয়েছেন।
ইউট্যাবের নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম গুরুত্বপূর্ণ। তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মতামত