সার্চটুডে

বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস-মেরিট অ্যাওয়ার্ড

শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১৪ জনই নারী শিক্ষার্থী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগগুলোর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এবার ৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ২০২৫/২০২৬ এবং ১৫ জনকে মেরিট অ্যাওয়ার্ড ২০২৫/২০২৬ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো এ অ্যাওয়ার্ড প্রদান করা হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, আজকের এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগানো।

উপাচার্য আরও বলেন, সম্মাননা ও সনদ শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। সততা, দেশপ্রেম ও গবেষণাধর্মী মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ ও আধুনিক বিশ্ব বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণার সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

ডিনস অ্যাওয়ার্ড অর্জনকারী মাইমুনা খাতুন বলেন, ‘এই অনুভূতি বলে প্রকাশ করার মতো নয়। রিজিকের মালিক আল্লাহ। তাই সবসময় আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। কোনো কিছুই অসম্ভব—এটা কখনো ভাবা যাবে না। আল্লাহর প্রতি বিশ্বাস, নিজের হার্ডওয়ার্ক এবং বাবা-মায়ের দোয়া—এই তিনটি জিনিস থাকলে জীবনে অনেক ভালো কিছু করা সম্ভব।’

আরেক ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় থেকেই তাঁর লক্ষ্য ছিল বিভাগে প্রথম স্থান অর্জন করা। প্রথম সেমিস্টারে ৩.৯৫ সিজিপিএ পাওয়ার পর সেই আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এরপর প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল ধরে রাখতে তিনি নিয়মিত পরিশ্রম করেছেন।

তিনি বলেন, ‘আমার সহপাঠীরা রেজাল্টের সময় খুব এক্সাইটেড থাকত। আমি ভয় পেলেও তাদের বলতাম, আমি ফার্স্ট হব। এই চারটা বছর ফলাফলটা ধরে রাখতে পেরেছি—এ জন্য আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই রেজাল্টের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মা ও বড় বোনের। আমার মা আমার ব্যাকবোন, আর আমার বড় বোন আমার আইডল।’

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূর আলম সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বিজন মোহন চাকী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. আমিনুর রহমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস-মেরিট অ্যাওয়ার্ড

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x