সার্চটুডে

আন্তর্জাতিক উচ্চশিক্ষায় টিকে থাকতে ডিজিটাল দক্ষতা জরুরি: বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণায় প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন জরুরি বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ‘ট্রেনিং সেশন অন ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে ইন্টারনেট ব্যবহার, সঠিক ইমেইল যোগাযোগ এবং ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় দক্ষ হওয়া প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ অর্জন, ফান্ডিং খুঁজে বের করা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সঠিক দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত ও আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক।

দিনব্যাপী প্রশিক্ষণ সেশনে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও প্রোগ্রাম ডিরেক্টরির তথ্য অনুসন্ধান, প্রফেসরদের কাছে পেশাদার ইমেইল পাঠানোর কৌশল এবং উচ্চশিক্ষার স্কলারশিপ ও ফান্ডিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক উচ্চশিক্ষায় টিকে থাকতে ডিজিটাল দক্ষতা জরুরি: বেরোবি উপাচার্য

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x