সার্চটুডে

বোয়ালখালীতে নানার বাড়িতে ঝুলন্ত অবস্থায় মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

বিপ্লব দাস
বিপ্লব দাস
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বোয়ালখালীতে নানার বাড়িতে ঝুলন্ত অবস্থায় মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
বোয়ালখালীতে নানার বাড়িতে ঝুলন্ত অবস্থায় মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে পূর্ব শাকপুরা এলাকা থেকে রাইসা আনঞ্জুম রামিসা (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছমত মিয়া মেম্বার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রামিসা শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

নিহত রামিসা বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী মিয়া বাপের বাড়ি এলাকার প্রবাসী মো. জামাল উদ্দিনের মেয়ে। সে পূর্ব শাকপুরায় তার বৃদ্ধ নানীর সঙ্গে বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে রামিসা। এরপর বিকেলে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে তাকে সিলিংয়ের ডাঁসার সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামানো হয়।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রামিসার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে নানার বাড়িতে ঝুলন্ত অবস্থায় মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x