সার্চটুডে

যৌন হয়রানি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান বেরোবি উপাচার্যের

পাবলিক স্পেস, কর্মক্ষেত্র ও তৃতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা

যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা এবং যৌন হয়রানি প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ‘পাবলিক স্পেস, কর্মক্ষেত্র ও তৃতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, পাবলিক স্পেস, কর্মক্ষেত্র এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধ করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি প্রত্যেকের নৈতিক অঙ্গীকার। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে নারী অধিকার, শিক্ষা ও নিরাপত্তার পক্ষে সোচ্চার থাকা আমাদের প্রাতিষ্ঠানিক ও নৈতিক দায়িত্ব।

দেশে ইভটিজিং ও অনলাইন সাইবার হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শুধু আইন বা প্রাতিষ্ঠানিক নীতিমালা দিয়ে এ ধরনের সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এজন্য মানুষের মানসিকতার পরিবর্তনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলা, যেখানে কোনো নারী, শিক্ষার্থী বা কর্মী ভয়ের মধ্যে থাকবেন না। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নিরাপদ, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে সক্ষম হব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেরোবি যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি ও গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএন ওমেন বাংলাদেশ-এর প্রোগ্রাম এনালিস্ট তশিবা কাশেম এবং আইন ও সালিশ কেন্দ্রের উপদেষ্টা মুবারক মোহাম্মদ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত কর্মশালা আয়োজন এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যৌন হয়রানি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান বেরোবি উপাচার্যের

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x