সার্চটুডে

ইউএনওর হস্তক্ষেপে ফিরল বিদ্যালয়ে

বিদ্যালয় ফাঁকি দিয়ে পার্কে যাওয়ার পথে ৩ শিক্ষার্থী

মোঃ সবুজ মৃধা
মোঃ সবুজ মৃধা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিদ্যালয় ফাঁকি দিয়ে পার্কে যাওয়ার পথে ৩ শিক্ষার্থী
ইউএনওর হস্তক্ষেপে ফিরল বিদ্যালয়ে

বিদ্যালয়ের ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়েছিল তিন শিক্ষার্থী। পরিবারের কাছে তাদের গন্তব্য ছিল বিদ্যালয়। সঙ্গে ছিল স্কুলব্যাগ, অতিরিক্ত পোশাক ও টিফিনের খাবার। তবে বিদ্যালয়ে না গিয়ে তিন বান্ধবী মিলে পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা।

ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ১১টা। বন্যায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে ফেরার পথে সড়কের পাশে স্কুল ড্রেস পরিহিত তিন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সন্দেহ হয়। পরে তিনি তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন, বিদ্যালয়ে না গিয়ে তারা পার্কে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

১২ থেকে ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থীরা বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখলেও বিদ্যালয় ফাঁকি দিয়ে নির্জন পার্কে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত তাদের জন্য অনাকাঙ্ক্ষিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে—এ বিষয়ে তাদের সচেতন করা হয়।

পরে স্থানীয় এক নারী ইউপি সদস্যের সহযোগিতায় তিন শিক্ষার্থীকে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। খবর পেয়ে সেখানে তাদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদেরও ডেকে আনা হয়।

ইউনিয়ন পরিষদে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নিরাপদ চলাফেরা এবং অপরিচিত বা নির্জন স্থানে না যাওয়ার বিষয়ে সচেতন করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা যায়, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে তিন শিক্ষার্থীকে বিদ্যালয়ে ফেরত পাঠানো হয়।

ঘটনাটি অভিভাবক ও শিক্ষকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়ে উঠেছে। শুধু সন্তান বিদ্যালয়ের পোশাক পরে বাড়ি থেকে বের হচ্ছে কি না, তা দেখলেই দায়িত্ব শেষ নয়; তারা সত্যিই বিদ্যালয়ে যাচ্ছে কি না, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকছে কি না এবং ছুটির পর কোথায় যাচ্ছে-এসব বিষয়েও অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখা জরুরি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিদ্যালয় ফাঁকি দিয়ে পার্কে যাওয়ার পথে ৩ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x