সার্চটুডে

তাড়াইলে জামগাছের ডালে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ, অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন

তাড়াইল থানা ভবন, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা (বগারবাইদ) গ্রামে বাড়ির পাশের একটি জামগাছ থেকে আবদুর রউফ (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬টার দিকে স্বজনরা গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে গাছের ডালে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত আবদুর রউফ ওই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়,ভোরের দিকে বাড়ির পাশে জামগাছের ডালে ঝুলন্ত অবস্থায় আবদুর রউফকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সকাল ৭টার দিকে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) রিপন সরকার জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে,আবদুর রউফ দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন,পুলিশকে না জানিয়ে নিহতের স্বজনরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসআই রিপন সরকার বলেন,ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে জামগাছের ডালে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ, অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x