সার্চটুডে

১০৫০ টাকার সার ১৫৫০ টাকায় বিক্রি, নান্দাইলে ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা

চলমান বাজার মনিটরিং অভিযানে সার বিক্রির অনিয়মের সত্যতা,

ময়মনসিংহের নান্দাইলে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে এক সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলার একটি সার ডিলার প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। 

এ সময় নির্ধারিত মূল্যের ১ হাজার ৫০ টাকার সার ১ হাজার ৫৫০ টাকায় বিক্রির অভিযোগে হাজী এন্টারপ্রাইজের মালিক এটিএম ওয়ালিউল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি না করা এবং কৃষকদের হয়রানি না করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০৫০ টাকার সার ১৫৫০ টাকায় বিক্রি, নান্দাইলে ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইলে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে এক সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলার একটি সার ডিলার প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। 

এ সময় নির্ধারিত মূল্যের ১ হাজার ৫০ টাকার সার ১ হাজার ৫৫০ টাকায় বিক্রির অভিযোগে হাজী এন্টারপ্রাইজের মালিক এটিএম ওয়ালিউল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি না করা এবং কৃষকদের হয়রানি না করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x