দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ইসার উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ইসার উদ্দিন ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারেরডাঙ্গা গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিং পার হওয়ার সময় ইসার উদ্দিন ট্রেনের সংকেত অমান্য করে রেললাইনে উঠে পড়েন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি।
ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পার্বতীপুর জিআরপি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।
মতামত