সার্চটুডে

নোবিপ্রবির ইইই বিভাগের ১৮তম আবর্তনের ব্যাচ ট্যুর

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নোবিপ্রবির ইইই বিভাগের ১৮তম আবর্তনের ব্যাচ ট্যুর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ব্যাচ ট্যুর অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (২ ও ৩ সেপ্টেম্বর) রাঙামাটি ও কাপ্তাইকে কেন্দ্র করে এ ট্যুরের আয়োজন করা হয়।

ট্যুরের প্রথম দিনে রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থীরা। এদিন তারা ঝুলন্ত ব্রিজ, পলওয়েল পার্ক, আদিবাসী গ্রাম, সুবলং ঝর্ণা, ইয়ারেং রেস্টুরেন্ট ও রাঙাদ্বীপ রিসোর্টসহ বিভিন্ন স্থানে সময় কাটান। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সহপাঠীদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে দিনটি পার করেন তারা।

ট্যুরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা কায়াকিং, সুইমিং পুল, ঘাগড়া ঝর্ণা, কাপ্তাইসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখেন। দুই দিনের পুরো আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বিভাগের তিন শিক্ষক—সহকারী অধ্যাপক সুব্রত ভৌমিক, সহকারী অধ্যাপক ড. এস এম সোহেল রানা এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ রাশিদুল ইসলাম।

সারা বছরের ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট ও সেমিস্টার পরীক্ষার ব্যস্ততা ও একঘেয়েমি থেকে কিছুটা স্বস্তি পেতে এবং শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও দৃঢ় করতেই মূলত এ ব্যাচ ট্যুরের আয়োজন করা হয়। গতানুগতিক একাডেমিক জীবনের বাইরে দুই দিন প্রকৃতির কাছাকাছি থেকে আনন্দ ও বিনোদনের পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জন করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

ব্যাচ ট্যুরের অভিজ্ঞতা নিয়ে সহকারী অধ্যাপক সুব্রত ভৌমিক বলেন,
“তোমাদের সঙ্গে এই কয়েকটি দিন কাটানো, একসঙ্গে ঘোরাঘুরি, আনন্দ করা এবং নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করা—সবকিছুই আমার জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে। আশা করি, এই ট্যুরের স্মৃতিগুলো তোমাদের জীবনে অনেকদিন আনন্দের হয়ে থাকবে। তবে মনে রেখো, ট্যুরের সবচেয়ে বড় অর্জন শুধু ঘোরাঘুরি ও আনন্দ উপভোগ নয়; বরং একে অপরকে বোঝা, সহযোগিতা করা, দায়িত্বশীল হওয়া এবং সুন্দর সম্পর্ক তৈরি করা। ঝর্ণার মতো জীবনের প্রতিটি বাধাতেও তোমরা একে অপরের সঙ্গে থাকবে।”

সহকারী অধ্যাপক ড. এস এম সোহেল রানা বলেন,
“তোমাদের রাঙামাটি ট্যুর সফলভাবে সম্পন্ন করে সুস্থ ও নিরাপদে নিজ নিজ বাসায় ফিরে আসায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পুরো ট্যুরজুড়ে তোমাদের শৃঙ্খলা, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ আমাদের আনন্দিত ও গর্বিত করেছে।”

১৮তম আবর্তনের শিক্ষার্থী শিহাব উদ্দিন তানভীর বলেন, “ক্লাস-ল্যাবের যান্ত্রিক জীবনের বাইরে এই ট্যুরে খুবই ভালো একটি সময় কেটেছে। ব্যস্ত একাডেমিক জীবনের মাঝে এমন আয়োজন আমাদের জন্য সত্যিই আনন্দের।”

অন্যদিকে শিক্ষার্থী ইসরাত সাদিয়া ইকরা বলেন, “ফাইনালি আমাদের বহুল কাঙ্ক্ষিত ব্যাচ ট্যুর সম্পন্ন হয়েছে এবং আমরা খুবই খুশি। দুই দিনের এই ট্যুর আমাদের জন্য অনেক সুন্দর ও স্মরণীয় হয়ে থাকবে।”

ভ্রমণের পাশাপাশি ট্যুরে ছিল নানা বিনোদনমূলক আয়োজন। সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় কালচারাল নাইট। এতে বারবিকিউ পার্টি, কেক কাটা, বিভিন্ন ইনডোর গেমসসহ নানা আয়োজন ছিল। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় জীবনের তিন বছর পূর্তি উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন ১৮তম আবর্তনের শিক্ষার্থীরা।

দুই দিনের এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে নতুন কিছু স্মৃতি, বেড়েছে পারস্পরিক বন্ধন। ব্যস্ত একাডেমিক জীবনের বাইরে প্রকৃতির সান্নিধ্যে কাটানো এ সময়টুকু ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নোবিপ্রবির ইইই বিভাগের ১৮তম আবর্তনের ব্যাচ ট্যুর

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x