ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি’ পালন করেছে ইবিয়ান ক্লাব লিমিটেড। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জানা যায়, ক্যাম্পাসকে আরও সুন্দর ও আকর্ষণীয় করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বৃক্ষ রোপণ করেছে সংগঠনটি।
এসময় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী।
এছাড়া সংগঠনটির সভাপতি ড. আশরাফুর রহমান সিনিয়র সহ-সভাপতি এম এইচ রহমান হাফিজ, পরিচালক এডমিন এ্যাড এফ ইসলাম চন্দন, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম, আলী ইমাম, এ্যাড জাহেদুর রহমান কোয়েল, এ্যাড জাকারিয়া হায়দার, এ্যাড হামিদুর রহমান, আবু সায়েম খান, মাহামুদ হাসান, হাফিজুর রহমান খান, মনির হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল হাইসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত