কার্যক্রম নিষিদ্ধ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মেহেদী হাসান হাফিজ ও যুগ্ম আহ্বায়ক হিসেবে মামুন-অর-রশিদ মনোনীত হয়েছেন।
শনিবার (৫ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিবৃতিতে আগামী ৩ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য যুগ্ম-আহ্বায়করা হলেন আলী শ্রাবণ, তরিকুল ইসলাম তরুণ, রতন কুমার রায়, সামিউল ইসলাম, শাহিন আলম, মাসুদ রানা, সাব্বির আহমেদ আকিফ, রাব্বি হোসেন, নাছিম হাসান নাঈম, রাসেল আলী, রাকিবুল ইসলাম, সোহানুর রহমান, মেসবাহুল ইসলাম, নাবিল আহমেদ ইমন, সাদিদ খান সাদি, হুসাইন তুষার, অনিক কুমার, সোহাগ শেখ, তানভীর হাসান, রাব্বী হাসান, আকিব মাসুদ, পিয়াস মুস্তাকিম, সাগর আহম্মেদ, রাকিব হোসেন, পাভেল মোল্লা।
কমিটি থেকে পদত্যাগ করে মেসবাহুল ইসলাম বলেন, ক্যাম্পাসে আসার পর থেকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলাম। ৫ আগস্টের পূর্বে জীবনের ঝুঁকি নিয়ে শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছি৷ বাবার অসুস্থতার মধ্যেও ৫ আগস্ট পরবর্তী সময়ে আন্দোলন করেছি। এজন্য আমার বাসাতেও হামলা হয়েছে। গ্রেপ্তারের পর ৬ মাস ২০ দিন জেল খেটেছি। ১০ দিন রিমান্ডে ছিলাম। এরপরও প্রিজনভ্যান থেকে সবসময় ‘জয় বাংলা’ শ্লোগান দিয়েছে। রাজপথে কখনও সহযোদ্ধাদের ছেড়ে পালিয়ে যায়নি। এতকিছুর পরও সংগঠন আমাকে মূল্যায়ন করালো না। এজন্য বাবার পরামর্শ সংগঠনের পদ থেকে অব্যাহতি নিয়েছি।
মতামত