সার্চটুডে

কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দিল জেলা পুলিশ

এসএসসি-২০২৬: নওগাঁয় পুলিশ পরিবারের কৃতী সন্তানদের সংবর্ধনা

নওগাঁয় পুলিশ পরিবারের কৃতী সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ পরিবারের সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। বিশেষ অতিথি ছিলেন তাঁর সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক। সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

বিশেষ অতিথি মিসেস শামীম আরা হক শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ পরিবারের সন্তানদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং নওগাঁ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

এসএসসি-২০২৬: নওগাঁয় পুলিশ পরিবারের কৃতী সন্তানদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x