সার্চটুডে

মধ্যপাড়ায় নির্মাণাধীন বাড়ির কাছে দুর্ঘটনা, এক সন্তানের জনক ফেরদৌসের মৃত্যু

চাকার নিচে সাপোর্ট দিতে গিয়ে প্রাণ গেল ড্রাম ট্রাকচালকের

দুর্ঘটনার পর ঘটনাস্থলে বালুবোঝাই ড্রাম ট্রাক। ছবি: ঘটনাস্থলের

দিনাজপুরের পার্বতীপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় চাপা পড়ে ফেরদৌস (২৫) নামে ওই ট্রাকের চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চলের পলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস পলিপাড়ার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, নিজের নির্মাণাধীন বাড়ির কাজের জন্য ড্রাম ট্রাকে করে বালু নিয়ে বাড়ির কাছে আসেন ফেরদৌস। বাড়ির সন্নিকটে পৌঁছালে বালুভর্তি ট্রাকটির চাকা আটকে যায়। এ সময় তিনি গাড়ি থেকে নেমে চাকার নিচে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন।

সাপোর্ট দেওয়ার সময় হঠাৎ বালুবোঝাই ট্রাকটি চলতে শুরু করলে ফেরদৌস ট্রাকের চাকায় চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৩-৬৭৫৫।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক সন্তানের জনক তরুণ ফেরদৌসের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চাকার নিচে সাপোর্ট দিতে গিয়ে প্রাণ গেল ড্রাম ট্রাকচালকের

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x