সার্চটুডে

উচ্চশিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করবে বেরোবি-গোবিপ্রবি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন, যৌথ গবেষণা এবং আউটকাম বেজড এডুকেশন (OBE) কারিকুলাম বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

তিনি বলেন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান সৌজন্য সাক্ষাতের জন্য বেরোবি উপাচার্যকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

উচ্চশিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করবে বেরোবি-গোবিপ্রবি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x