সার্চটুডে

জবির নতুন ক্যাম্পাসে পুকুরঘাটের অনিয়ন্ত্রিত ব্যবহারে নিষেধাজ্ঞা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস স্থাপনের আওতাধীন ভূমি,অধিগ্রহণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্প চলাকালীন পুকুর ঘাটগুলোর অনিয়ন্ত্রিত ব্যবহারে নিষেধাজ্ঞা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্বিবদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনঃ ভূমি, অধিগ্রহণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় পুকুর (বড় ও ছোট) ঘাট নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে যে, প্রতিনিয়ত পুকুর ঘাটে গোসল, কাপড় ধোয়া এবং ঘাটের ছাদ থেকে পুকুরে লাফিয়ে পড়া, নানারকম কসরতে ঘাটটিতে সকাল-সন্ধ্যা ভীড় জমে থাকে। ঘাট দুটিতে এমন অনিয়ন্ত্রিত ব্যবহার যেকোনো সময়ে বড় ধরনের দূর্ঘটানা ও ঘাটের ক্ষতি সাধনের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে বিধায় উক্ত পুকুরে জনসাধারণের গোসল এবং ঘাট ব্যবহার এতদ্বারা নিষেধ করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,কেউ যদি বিনা অনুমতিতে উক্ত পুকুরে গোসল এবং ঘাটে প্রবেশ করে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবির নতুন ক্যাম্পাসে পুকুরঘাটের অনিয়ন্ত্রিত ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x