সার্চটুডে

পথচারী নারীকে বাঁচাতে মোটরসাইকেল থেকে ছিটকে যুবকের মৃত্যু

তিমির বনিক
তিমির বনিক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পথচারী নারীকে বাঁচাতে মোটরসাইকেল থেকে ছিটকে যুবকের মৃত্যু
মোটরসাইকেল থেকে ছিটকে পড়া যুবক

মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিৎ দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দেবজিৎ দুলাল মৃদুল কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল চৌমুহনী এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় হঠাৎ এক পথচারী নারী সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে মৃদুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় একটি ড্রেনের সঙ্গে তাঁর সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে মৃদুলের মৃত্যু হয়।

কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতুব্বর জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ কুলাউড়ায় আনা হবে। যথাযত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পথচারী নারীকে বাঁচাতে মোটরসাইকেল থেকে ছিটকে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x