কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি ও পড়াশোনার অগ্রগতি নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন্নাহার।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ,শৃঙ্খলা, পরীক্ষার প্রস্তুতি এবং ভালো ফলাফল অর্জনে অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সন্তানদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক,দশম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান
মতামত