সার্চটুডে

মোবাইলে নিমগ্ন কর্মী, খাবারের গামলায় ছিল পা

জবি ক্যাফেটেরিয়া রান্নাঘর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ক্যাফেটেরিয়ায় রান্নাঘরে তখন চলছিল খাবার প্রস্তুতির কাজ। বড় গামলাভর্তি খাবার ঘিরে বসে আছেন কয়েকজনকর্মী। তাঁদেরই একজন মোবাইল নিয়ে মগ্ন; যার পা ছিল খাবার প্রস্তুতের গামলায়। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়ায় এ দৃশ্যই ফুটে উঠেছে। 

রান্নাঘরের সার্বিক পরিবেশও ছিল অপরিচ্ছন্ন। মেঝেতে অগোছালোভাবে পড়ে ছিল বিভিন্ন খাদ্যসামগ্রী ও রান্নার উপকরণ। অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর একমাত্র ভরসা এই ক্যাফেটেরিয়া। রান্নাঘরের এমন পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। 

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ার খাবারের মান ও পরিবেশ নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও স্থায়ী সমাধান হয় না। তাদের দাবি, শুধু ঘটনার পর আশ্বাস নয়; রান্নাঘর নিয়মিত তদারকি ও খাদ্য প্রস্তুতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা প্রয়োজন। 

জবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইকবাল হাসান জিহাদ বলেন, "প্রতিদিন যে খাবার খাচ্ছি, তার প্রস্তুতপ্রক্রিয়া নিয়ে এমন প্রশ্ন ওঠা হতাশাজনক। শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।"

বিষয়টি নজরে আসার পর জকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ কথা বলেন ক্যাফেটেরিয়া পরিচালকের সঙ্গে। তিনি বলেন, "তিনি ঘটনাটিকে বিব্রতকর বলে স্বীকার করেছেন, আশ্বাস দিয়েছেন আগামীকাল থেকে এমন পরিস্থিতি আর দেখা যাবে না। খাবারের মান উন্নত করার চেষ্টা চলছে, তবে দাম সাশ্রয়ী রাখতে গিয়ে বিষয়টি দিন দিন কঠিন হয়ে উঠছে।"

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক কে. এ. এম. রিফাত হাসান বলেন, "ছবিটি দেখেছি। তবে এটি প্রকৃত ঘটনা কি না, তা যাচাই করে দেখা হবে। সত্য প্রমাণিত হলে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।"

আর ক্যাফেটেরিয়ার পরিচালক মোঃ মাসুদ রানার ভাষায়, "এভাবে খাবার প্রস্তুত করার ঘটনা আগে কখনো দেখিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয়।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মোবাইলে নিমগ্ন কর্মী, খাবারের গামলায় ছিল পা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x