সার্চটুডে

জবি শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি টিউশন মিডিয়া’ চালু করলেন ছাত্রদল নেতা তামাসুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সংকটে সহায়তা এবং টিউশন মিডিয়ার নামে অতিরিক্ত ফি আদায় ও প্রতারণা থেকে রক্ষা করতে চালু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ‘ফ্রি টিউশন মিডিয়া’ প্ল্যাটফর্ম। এই উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা ও ইংরেজি বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী তামাসুল ইসলাম সোহান।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রেজিস্ট্রার দপ্তরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন প্ল্যাটফর্মটির মোড়ক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তামাসুল ইসলাম সোহান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে চান তিনি। তাঁর পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থী যেন অন্তত একটি ক্ষেত্রে হলেও উপকৃত হন এবং তাঁদের জীবনে যেন তাঁর সামান্য অবদান হলেও থাকে, সেই প্রত্যাশার কথা জানান তিনি।

তিনি বলেন, জবির সাধারণ শিক্ষার্থীরাই সবচেয়ে অবহেলিত—তাঁদের হল নেই, রয়েছে খাবার ও থাকার জায়গার সংকট। এর মধ্যে শিক্ষার্থীদের অন্যতম অবলম্বন টিউশন নিয়েও একটি চক্র বাণিজ্য শুরু করেছে। সবাইকে সঙ্গে নিয়ে সেই দালালচক্র রুখে দিতে চান বলে জানান তামাসুল।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেন তাঁর পাশে দাঁড়ান এবং নিজেদের ভাই-বোনের সমস্যা সমাধানে এগিয়ে আসেন, সবার মধ্যে যেন ঐক্য গড়ে ওঠে—এই প্রত্যাশা থেকেই তাঁর এই উদ্যোগ, ‘জেএনইউ ফ্রি টিউশন মিডিয়া’। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তিনি।

‘ফ্রি টিউশন মিডিয়া’ প্ল্যাটফর্মের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে টিউশনের সুযোগ ও তথ্যের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে টিউশন পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের টিউশন দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়কারী বিভিন্ন মিডিয়া বা মধ্যস্বত্বভোগীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তামাসুল। পাশাপাশি টিউশনের তথ্য দিয়ে প্ল্যাটফর্মটিকে সহযোগিতা করতে এবং আগ্রহী শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হতে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইতিমধ্যে টিউশন পেয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এমন একাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবি শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি টিউশন মিডিয়া’ চালু করলেন ছাত্রদল নেতা তামাসুল

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x