সার্চটুডে

হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণে দুর্ঘটনা: প্রাণ গেল কবিরহাটের সৈনিক পিয়াসের, কয়েকদিন আগেই হয়েছিলেন বাবা

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার তরুণ সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মর্মান্তিক এ ঘটনায় পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন এক সেনা কর্মকর্তা। গুরুতর আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি পরিবারের তিন বোনের একমাত্র ভাই ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিক পিয়াস ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের ছিলেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলা এবং সহজ-সরল ব্যবহারের কারণে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় নিয়োজিত ছিলেন এই তরুণ।

চাকরির সুবাদে স্ত্রী ও পরিবার নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন পিয়াস। কর্মজীবনে দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারকে ঘিরেও ছিল তার নানা স্বপ্ন। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তেই থেমে গেল তার জীবন।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয়, মৃত্যুর মাত্র কয়েকদিন আগে পিয়াসের ঘর আলো করে জন্ম নেয় তার সন্তান। নবজাতককে ঘিরে পরিবারে যখন আনন্দ-উচ্ছ্বাস, ঠিক তখনই আসে পিয়াসের মৃত্যুর সংবাদ। বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই পৃথিবীর আলো দেখা সেই সন্তান হারাল তার বাবাকে।

পরিবারের তিন বোনের একমাত্র ভাই পিয়াস ছিলেন স্বজনদের কাছে অত্যন্ত আদরের। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনরা প্রিয় মানুষটির মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন।

পিয়াসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার গ্রামের বাড়ি কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নে নেমে আসে গভীর শোকের ছায়া। তাকে শেষবারের মতো দেখতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা ছুটে আসেন। এলাকাবাসী বলছেন, পিয়াস ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। তার এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।

বিশেষ করে সদ্যোজাত সন্তানকে পৃথিবীতে রেখে তার চলে যাওয়া পুরো ঘটনাটিকে আরও বেদনাবিধুর করে তুলেছে। যে সন্তানকে কোলে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা ছিল, সেই সন্তানই এখন বাবার স্মৃতি বুকে নিয়ে বড় হবে—এ ভাবনাতেই কাঁদছে পিয়াসের পরিবার ও স্বজনরা।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, “দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

দেশের দায়িত্ব পালন করতে গিয়ে তরুণ এই সেনাসদস্যের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সদ্যোজাত সন্তান, স্ত্রী ও স্বজনদের রেখে পিয়াসের এভাবে চলে যাওয়া দীর্ঘদিন বেদনার স্মৃতি হয়ে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণে দুর্ঘটনা: প্রাণ গেল কবিরহাটের সৈনিক পিয়াসের, কয়েকদিন আগেই হয়েছিলেন বাবা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x