সার্চটুডে

আন্তঃবিভাগ ফুটবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনালে লোকপ্রশাসন বিভাগকে ২–১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ২–১ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘এ বছর আমরা নির্বিঘ্নে একটি টুর্নামেন্ট শেষ করতে পেরেছি। এ কৃতিত্ব খেলায় অংশ নেওয়া শিক্ষার্থী, পরিচালনা কমিটি, প্রক্টরিয়াল টিম এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের। তাঁরা প্রতিনিয়ত উপস্থিত থেকে এত বড় আয়োজন সম্পন্ন করেছেন।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও প্রয়োজন। তারই অংশ হিসেবে এই খেলাধুলার আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই টুর্নামেন্টের বিজয়ী দলের সঙ্গে বাকি ১৮টি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একটি দল গঠন করে আমরা খেলতে চাই। সেই খেলাও ক্রীড়া কমিটি আয়োজন করবে। আমরা দ্রুত ব্যায়ামাগারটি স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে আসব। একই সঙ্গে ভলিবল কোর্ট ব্যবহার উপযোগী করা এবং ছাত্রীদের জন্য আলাদা একটি কমপ্লেক্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আশা করি, দ্রুতই কাজটি শেষ হবে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, ‘যেদিন আমরা এই টুর্নামেন্টের উদ্বোধন করি, সেদিন বলেছিলাম, যেন কোনো ধরনের সংঘাত ছাড়াই টুর্নামেন্টটি শেষ হয়। তোমরা আমার কথা রেখেছ। এ জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ। বিজয়ী ও তৃতীয় স্থান অর্জনকারী দলসহ অংশগ্রহণকারী সব দলকে আমার অভিনন্দন।’

ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এত সুশৃঙ্খল কোনো টুর্নামেন্ট হয়েছে কি না, আমার জানা নেই। এই কৃতিত্ব শিক্ষার্থীদের সবার। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। এ ছাড়া আমার সহকর্মী, পরিবহন, মেডিকেল, এস্টেটসহ বিভিন্ন দপ্তরও আমাদের সহযোগিতা করেছে।’

প্রসঙ্গত, প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে লোকপ্রশাসন বিভাগ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগকে ১–০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলা বিভাগ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আন্তঃবিভাগ ফুটবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x