সার্চটুডে

ইবিতে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘Career Nexus ২০২৬' অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দিনব্যাপী ক্যারিয়ার ও জ্ঞানভিত্তিক আয়োজন ‘Career Nexus 2026’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয় রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে  এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচটি পৃথক সেগমেন্টে কুইজ প্রতিযোগিতা হয়। সেগমেন্টগুলো ছিল—সীরাত, জাস্টিস, বিজনেস, সায়েন্স ও সাধারণ জ্ঞান । প্রতিটি সেগমেন্ট থেকে তিনজন করে বিজয়ী নির্বাচিত করা হয়।

পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ক্যারিয়ার বিষয়ে সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করাই ‘Career Nexus 2026’ আয়োজনের মূল উদ্দেশ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবিতে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘Career Nexus ২০২৬' অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দিনব্যাপী ক্যারিয়ার ও জ্ঞানভিত্তিক আয়োজন ‘Career Nexus 2026’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয় রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে  এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচটি পৃথক সেগমেন্টে কুইজ প্রতিযোগিতা হয়। সেগমেন্টগুলো ছিল—সীরাত, জাস্টিস, বিজনেস, সায়েন্স ও সাধারণ জ্ঞান । প্রতিটি সেগমেন্ট থেকে তিনজন করে বিজয়ী নির্বাচিত করা হয়।

পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ক্যারিয়ার বিষয়ে সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করাই ‘Career Nexus 2026’ আয়োজনের মূল উদ্দেশ্য।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x