সার্চটুডে

মাতল কাশিয়ানী

নারীদের বৈঠার লড়াই দেখতে নদীর পাড়ে মানুষের ঢল!!

গোপালগঞ্জে নারীদের ব্যতিক্রমী নৌকা বাইচ।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচকে ঘিরে স্থানীয় নারীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নদীর দুই পাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে জমকালো এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজকদের উদ্যোগে নারীদের অংশগ্রহণে নৌকা বাইচের আয়োজন এলাকায় ভিন্নমাত্রার আনন্দের সৃষ্টি করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নারীরা দলবদ্ধভাবে নৌকা চালিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বৈঠার ছন্দে ছন্দে নৌকা এগিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করতে নদীর তীরে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক।

প্রতিযোগিতা ঘিরে নদীর পাড়জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি, উচ্ছ্বাস আর প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারীদের অংশগ্রহণ ও বিনোদনের সুযোগ তৈরি করতেই ব্যতিক্রমী এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। নারীদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নারীদের এই ব্যতিক্রমী নৌকা বাইচ কাশিয়ানীর স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত দর্শনার্থীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নারীদের বৈঠার লড়াই দেখতে নদীর পাড়ে মানুষের ঢল!!

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x