সার্চটুডে

হাসপাতাল,শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাতেও শব্দদূষণ।বিধিমালা আছে,প্রয়োগ নেই। দীর্ঘমেয়াদি শব্দদূষণে স্বাস্থ্যঝুঁকি।

তাড়াইলে মাইকিং যেন প্রতিদিনের প্রচারণার অস্ত্র,হর্নের শব্দে অতিষ্ঠ বাজার ও ব্যস্ত সড়ক

তাড়াইলে বিভিন্ন বিজ্ঞাপনে উচ্চস্বরে ব্যাবহৃত হচ্ছে মাইকিং

মানুষ চিকিৎসা নিতে যায় হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। কিন্তু সেই চিকিৎসাসেবার প্রচারণাতেই যদি তৈরি হয় মাত্রাতিরিক্ত শব্দ,তাহলে প্রশ্ন উঠতেই পারে—স্বাস্থ্যসেবার প্রচারণা কি মানুষের স্বস্তি ও জনস্বাস্থ্যের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে?

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে এমনই অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি,উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় মাইকিং করে নিজেদের সেবা,বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার,পরীক্ষা-নিরীক্ষা ও বিভিন্ন অফারের প্রচার চালাচ্ছে। অনেক ক্ষেত্রে অটোরিকশা,সিএনজি ও অন্যান্য যানবাহনের সামনে-পেছনে মাইক বেঁধেও চলছে এসব প্রচারণা।

শুধু চিকিৎসাসেবার প্রচারণাই নয়,বৈদ্যুতিক মালামালসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রচারেও উচ্চ শব্দে মাইকিং করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর সঙ্গে যানবাহনের অপ্রয়োজনীয় ও হাইড্রোলিক হর্নের ব্যবহার যুক্ত হয়ে তাড়াইলের ব্যস্ত এলাকা ও আবাসিক পাড়াগুলোতে শব্দদূষণের মাত্রা আরও বাড়িয়ে তুলছে।

স্থানীয়দের ভাষায়,চিকিৎসার বিজ্ঞাপন শুনতে শুনতে এখন কানে তালা লাগার অবস্থা।তাড়াইল উপজেলা সদরের বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় দিনের ব্যস্ত সময়ে মাইকিং করতে দেখা যায় বলে স্থানীয়দের অভিযোগ। কোনো কোনো সময় একই এলাকায় একাধিক প্রতিষ্ঠানের প্রচারণার শব্দ একসঙ্গে মিশে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠে।

বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার,বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা,রোগ নির্ণয়,ছাড় ও বিশেষ সেবার তথ্য মানুষকে জানাতে প্রচারণা চালানো প্রয়োজন। তবে সেই প্রচারণার শব্দ যদি পথচারী,ব্যবসায়ী, শিক্ষার্থী,রোগী ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটায়,তাহলে প্রচারণার পদ্ধতি নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশেও যানবাহনের হর্ন ও মাইকিংয়ের শব্দ নিয়ে অভিযোগ রয়েছে। প্রতিদিন এখানে অসুস্থ মানুষ চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে শিশু,বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীও থাকেন। চিকিৎসকের পরামর্শের জন্য অপেক্ষমাণ রোগীদের জন্য হাসপাতালের আশপাশের অতিরিক্ত শব্দ বিশেষভাবে অস্বস্তিকর হয়ে উঠতে পারে।

তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় অটোরিকশা,সিএনজি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহারের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ,যানজট কিংবা সামান্য ফাঁকা জায়গা পেলেই অনেক চালক হর্ন বাজাতে থাকেন। বিশেষ করে বাসস্ট্যান্ড এবং বাঁকযুক্ত সড়কের মোড়গুলোতে হাইড্রোলিক হর্নের ব্যবহার পথচারী ও আশপাশের মানুষের জন্য চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যানজটে হর্ন বাজিয়ে চলা এক মাইক্রোবাস চালকের সঙ্গে কথা হয়। অকারণে হর্ন বাজানো হচ্ছে কি না জানতে চাইলে ওই চালক বলেন,হর্ন না বাজালে গাড়ি সরে না। সামনে অনেক গাড়ি থাকে। হর্ন দিলেই গাড়ি সরবে,তারপর যাব।

অপ্রয়োজনীয় হর্ন বাজানো আইন লঙ্ঘনের আওতায় পড়ে এবং এর জন্য জরিমানার বিধান রয়েছে—এ বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

একইভাবে তাড়াইল থানার সামনের সড়কে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী সাইফুল মিয়া বলেন, সবাই তো হর্ন বাজায়, তাই আমিও বাজাই। হর্ন না বাজালে দীর্ঘ সময়েও গাড়ি সরে না।

চালকদের এসব বক্তব্য থেকে বোঝা যায়,শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও বিধিনিষেধ সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। একই সঙ্গে স্থানীয়দের প্রশ্ন—আইন থাকলেও এর প্রয়োগ কতটা দৃশ্যমান?

শব্দদূষণের প্রভাব শুধু বাজার ও সড়কেই সীমাবদ্ধ নয়। স্থানীয়দের অভিযোগ,স্কুল-কলেজ,হাসপাতাল, থানা ও আবাসিক এলাকার আশপাশেও বিভিন্ন উৎস থেকে উচ্চ শব্দ তৈরি হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে মাইকিং ও যানবাহনের অতিরিক্ত হর্ন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ব্যাহত করতে পারে। হাসপাতালের আশপাশে শব্দে চিকিৎসাধীন রোগী,চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও অসুবিধা হতে পারে।

এ ছাড়া আবাসিক এলাকাগুলোতে গড়ে ওঠা বিভিন্ন ছোট-বড় ওয়ার্কশপ ও কারখানার মেশিনের বিকট শব্দ নিয়েও এলাকাবাসীর অভিযোগ রয়েছে। দিন-রাত এসব শব্দ চলায় শিশু ও বয়স্কদের ঘুমে ব্যাঘাত এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ,তাড়াইলের হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা-সংলগ্ন এলাকাগুলোতে শব্দ নিয়ন্ত্রণের প্রয়োজন থাকলেও বাস্তবে এসব এলাকায়ও হর্ন,মাইকিং ও বিভিন্ন যান্ত্রিক শব্দ শোনা যায়।

ফলে চিকিৎসা নিতে আসা রোগী,চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী,ব্যবসায়ী,পথচারী,মুসল্লি এবং আশপাশের বাসাবাড়িতে বসবাসকারী মানুষকে প্রতিনিয়ত শব্দদূষণের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অতীশ দাস রাজিব বলেন, দীর্ঘদিন মাত্রাতিরিক্ত শব্দের মধ্যে থাকলে মানুষের শ্রবণশক্তি ধীরে ধীরে কমে যেতে পারে এবং একপর্যায়ে বধিরতাও হতে পারে।

তিনি বলেন,অসহনীয় মাত্রার শব্দ কানে প্রবেশ করলে স্নায়ুতন্ত্র অতিরিক্ত উত্তেজিত হয়ে পালস ও হার্টবিট বেড়ে যেতে পারে। এতে অস্বস্তি তৈরি হয়। মাত্রাতিরিক্ত শব্দের কারণে উদ্বেগ,বিষণ্নতা, খিটখিটে মেজাজ ও ঘুমের সমস্যাও দেখা দিতে পারে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে দেশে আইন ও বিধিমালা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০২৫ তালিকাভুক্ত রয়েছে।

তাড়াইলবাসীর প্রশ্ন, উপজেলার বিভিন্ন এলাকায় শব্দের মাত্রা নিয়মিত পরিমাপ করা হয় কি না। কোন এলাকায় কত ডেসিবেল শব্দ হচ্ছে,মাইকিংয়ের শব্দ নির্ধারিত সীমা অতিক্রম করছে কি না—এসব বিষয়ে নিয়মিত কোনো পর্যবেক্ষণ বা প্রকাশ্য তথ্য রয়েছে কি না,সেটিও জানতে চান তারা।

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি,তাড়াইল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে নিয়মিত ও আকস্মিকভাবে শব্দমাত্রা পরিমাপ করা হোক। বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টারের মাইকিং, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের আশপাশ, বাজার ও ব্যস্ত সড়ক,শিক্ষাপ্রতিষ্ঠান এবং আবাসিক এলাকার শব্দমাত্রা আলাদাভাবে পরিমাপ ও নথিভুক্ত করা প্রয়োজন।

তাড়াইলে শব্দদূষণের উৎস কেবল ডায়াগনস্টিক সেন্টারের মাইকিং নয়। যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন,হাইড্রোলিক হর্ন,পণ্য বিক্রির মাইকিং,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান,ধর্মীয় অনুষ্ঠান এবং ওয়ার্কশপ-কারখানার যান্ত্রিক শব্দ—সব মিলিয়েই পরিস্থিতি জটিল হয়ে উঠছে।

অর্থাৎ একক কোনো উৎস নয়,বিভিন্ন উৎসের সম্মিলিত শব্দই তাড়াইলের জনজীবনকে ক্রমেই শব্দময় করে তুলছে।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন,শব্দদূষণ নিয়ন্ত্রণে শুধু অভিযান চালিয়ে জরিমানা করলেই হবে না। নিয়মিত শব্দমাত্রা পরিমাপ,জনসচেতনতা বৃদ্ধি, অপ্রয়োজনীয় হর্ন বন্ধে কার্যকর পদক্ষেপ এবং উচ্চ শব্দে মাইকিং নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি প্রয়োজন।

তাড়াইলের সাধারণ মানুষের প্রশ্নটি তাই বেশ সরল—ডায়াগনস্টিক সেন্টারগুলো মানুষের রোগ নির্ণয় করবে, নাকি তাদের প্রচারণার শব্দই মানুষের নতুন অসুস্থতার কারণ হবে?

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো তাদের সেবা সম্পর্কে মানুষকে জানাবে—এটি স্বাভাবিক। কিন্তু সেই প্রচারণা যদি জনদুর্ভোগ সৃষ্টি করে,তাহলে প্রচারণার পদ্ধতি পরিবর্তন করাও তাদের সামাজিক দায়িত্বের অংশ।

তাড়াইলবাসীর প্রত্যাশা,সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে। শুধু অভিযোগ পাওয়ার পর নয়,নিয়মিতভাবে শব্দমাত্রা পরিমাপ,সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কারণ শব্দদূষণ এমন এক দূষণ—যা চোখে দেখা যায় না, কিন্তু প্রতিদিন মানুষের কানে,ঘুমে,মেজাজে এবং স্বাস্থ্যে তার প্রভাব ফেলতে পারে।

চিকিৎসাসেবার প্রচারণা হোক,তবে সেই প্রচারণার শব্দ যেন মানুষের শান্তি ও স্বাস্থ্যের বিনিময়ে না হয়—এটাই তাড়াইলবাসীর প্রত্যাশা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে মাইকিং যেন প্রতিদিনের প্রচারণার অস্ত্র,হর্নের শব্দে অতিষ্ঠ বাজার ও ব্যস্ত সড়ক

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x