সার্চটুডে

ইবি অ্যাকাউন্টিং ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন অ্যাকাউন্টিং ক্লাবের নবীন বরণ, প্রবীণ বিদায় ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিভাগের ২১২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের বিদায় এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে ক্লাবের সদস্যরা নাচ, গানসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া, অ্যাকাউন্টিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রতীক সরকার, সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ ক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্য এবং বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে ক্লাবের বিদায়ী কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের হাতে ক্রেস্ট প্রদান করে বিদায় জানানো হয়।

ক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রতীক সরকার বলেন, নবীনদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। বিদায়ী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও সঠিক দিকনির্দেশনার জন্য ধন্যবাদ। আগামী দিনে অ্যাকাউন্টিং ক্লাবকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করব।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, “নবীন শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাই এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। বিদায়ী শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং ক্লাবের কার্যক্রমে যে অবদান রেখেছেন, তা প্রশংসনীয়। আশা করি নবনির্বাচিত কমিটি তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নেবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবি অ্যাকাউন্টিং ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x