সার্চটুডে

বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

বিপ্লব দাস
বিপ্লব দাস
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল
বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ও শ্রীপুর বুড়া মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ শোয়াইব রেজা।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক এবং হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ কাউছার আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান ফারুক।

আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহানবীর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। ব্যক্তি ও সামাজিক জীবনে মহানবীর শিক্ষা অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x