সার্চটুডে

ইবিতে মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাওলানা মনিরুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করেছেন শাখা জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীরা৷ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ আয়োজন করেছেন তারা। 

এ সময় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক  ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. মোহাম্মদ জালাল উদ্দিন, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক এবং  অধ্যাপক ড. জাকির হোসাইন। 

এছাড়া সংগঠনটির সভাপতি এস এম শামীম, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাবেক সভাপতি সাজ্জাতুল্লাহ শেখসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একটি সুস্থ, সুন্দর ও আদর্শ ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে৷ আশা করি, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবিতে মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x