বরগুনার বেতাগী উপজেলায় ব্যাটারিচালিত অটো রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রাজু (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চান্দখালি পোস্ট অফিসের পেছনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মো: রাজু উপজেলার ৬নং কাজিরাবাদ ইউনিয়নের মরহুম আব্দুল রাজ্জাক ফরাজীর সেজো ছেলে এবং জাতীয়তাবাদী শ্রমিক দল বেতাগী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো: শাহজালাল ফরাজি শাহীনের সেজো ভাই।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে চান্দখালি পোস্ট অফিসের পেছনে ব্যাটারিচালিত অটো রিকশা চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে রাজু অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। এ ঘটনা ছড়িয়ে পড়ার পর এলাকা ও স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মতামত