ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের ১১ সদস্যবিশিষ্ট ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফারহানা নাসরিন ও সাধারণ সম্পাদক পদে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের একই বর্ষের আজমেরী রহমান মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রাশেদুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সাদিয়া জান্নাতি উর্মি, যুগ্ম সাধারণ সম্পাদক তিথী খাতুন, সাংগঠনিক সম্পাদক মানকুমারী দেওয়ান, দপ্তর সম্পাদক ফাহমিদা খাতুন, কোষাধ্যক্ষ অনিভা তাবাচ্ছুম। এছাড়া কার্যকারী সদস্য হিসেবে রয়েছেন— শারমিন, সুরাইয়া শেখ মিম, আসমাউল হুসনা রুনা, তাহিয়া সুলতানা নাদিয়া।
সংগঠনটির সভাপতি ফারহানা নাসরিন বলেন, ‘আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। আমাদের প্রধান উদ্দেশ্য নতুন প্রতিভা খুঁজে বের করে ট্রেনিংয়ের মাধ্যমে ইভেন্টের জন্য প্রস্তুত করে তোলা। আশা করি, কমিটির সবাই আমাকে সর্বোচ্চ সাহায্য করবে।’
মতামত