ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) চারুকলা বিভাগের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেলেন একই বিভাগের সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চারুকলা বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানকে ১৫.০৯.২০২৬ তারিখ হতে অব্যহতি দেওয়া হলে।
বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী নবনিযুক্ত সভাপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, সাবেক সভাপতিকে একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চারুকলা বিভাগের নতুন সভাপতি বলেন, ‘ফাইন আর্টস বিভাগের নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির বলেন, ‘আমি এখনও সভাপতির দায়িত্ব গ্রহণ করিনি। স্যারদের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
মতামত