সার্চটুডে

জবি প্রতিষ্ঠার অনুমোদন ১৯৯৫ সালেই দিয়েছিলেন খালেদা জিয়া: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার অনুমোদন ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন বলে দাবি করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তাঁর বিশেষ উদ্যোগ ছিল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘আজ নবীন, আগামী দিনের নেতৃত্ব’ স্লোগানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এহছানুল হক মিলন বলেন, “এই বিশ্ববিদ্যালয় আমাদের সময়ে, দেশমাতার সময়ে, আমার সময়ে—যখন আমি প্রতিমন্ত্রী ছিলাম, তখন আমার বিশেষ উদ্যোগে এটা হয়েছে। ’৯৫ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনুমোদন দিয়েছিলেন। কিন্তু এরপরও নানা কারণে বিলম্ব হয়েছে। আমি যখন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলাম, তখন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলাম।”

নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “তোমরা তোমাদের জীবন প্রতিষ্ঠিত করতে চাও। তোমরা যে স্বাধীনতা পেয়েছ, সেটিকে কতটা কাজে লাগাবে—এই প্রশ্ন নিজেদের করতে হবে।”

তিনি বলেন, “তোমাদের ভবিষ্যৎ আজ তোমাদের হাতের মুঠোয়। তোমাদের ভবিষ্যৎ অন্য কেউ তৈরি করে দেবে—এমনটা ভাবার সুযোগ নেই। এখনই ঠিক করতে হবে কী হতে চাও, কী করতে চাও এবং কীভাবে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে।”

নবীন শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব হিসেবে উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তাই ভবিষ্যতের বাংলাদেশকে কীভাবে গড়ে তুলবে, সে চিন্তাও এখন থেকেই তোমাদের মধ্যে থাকতে হবে।”

শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি চীনের কারিগরি শিক্ষাব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করেন। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন, কর্মসংস্থানের প্রস্তুতি ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহার ও শিক্ষাক্ষেত্রে এর প্রভাব নিয়েও কথা বলেন মন্ত্রী। পরিবর্তিত কর্মপরিবেশের জন্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবি প্রতিষ্ঠার অনুমোদন ১৯৯৫ সালেই দিয়েছিলেন খালেদা জিয়া: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x