কিশোরগঞ্জের তাড়াইলের বিশিষ্ট শিক্ষাবিদ, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঁইয়া (তনু) আর নেই। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মাত্র এক মাস আগে তিনি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যান।
মরহুম আতাউর রহমান ভূঁইয়া উপজেলার পূর্ব দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মরহুম আবদুল বারিক ভূঁইয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি পরিবারসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী।
মতামত