সার্চটুডে

আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে ইবির এএসএম স্টুডেন্ট চ্যাপ্টারের সচেতনতামূলক কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টার, ইবির উদ্যোগে আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে কমিউনিটিভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) শ্রীরামপুরের তমালতলা এলাকায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি খন্দকার মেহেদী হাসান, সাধারন সম্পাদক অভিনন্দন পাল সীমান্ত, সহসভাপতি হাফসা, সাংগঠনিক সম্পাদক  মুরশিদা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ফজলুল হকসহ স্থানীয় শতাধিক মানুষ।

ফজলুল হক  গ্রামাঞ্চলের স্যানিটেশন বিষয়ে বলেন, ১০ বছর আগে আমাদের নিশ্চিতপুর গ্রামের মানুষ কাঁচা পায়খানা ব্যবহার করলেও, এখন অনেকের বাড়িঘর অনুন্নত হলেও প্রত্যেক ঘরে বাথরুম রয়েছে।”

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সীমান্ত বলেন, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্ষতিকর অণুজীব, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও সংক্রমণ প্রতিরোধের উপায় সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপিত করে স্থানীয় জনগণের মধ্যে অণুজীব ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।

সংগঠনটির সভাপতি খন্দকার মেহেদী হাসান বলেন, বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য কর্মসূচি পালিত হয়েছে। অণুজীব সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠন করা আমাদের প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে ইবির এএসএম স্টুডেন্ট চ্যাপ্টারের সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x