জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মুহাম্মদ রাশেদ কাজীর বিরুদ্ধে সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ বা প্রশাসনিক যোগাযোগের ক্ষেত্রে তাঁর কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
সাংবাদিকদের অভিযোগ, উপাচার্যের বক্তব্য নিতে পিএসের মাধ্যমে সময় চাইলে পাঁচ-সাত দিন পরের সিডিউল দেওয়া হয়, কখনো অপেক্ষা করেও সাক্ষাৎ মেলে না।
নাম প্রকাশ না করার শর্তে এক ক্যাম্পাস সাংবাদিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে দ্রুত উপাচার্যের বক্তব্য প্রয়োজন হলেও পিএসের মাধ্যমে সময় নিতে গিয়ে বিলম্ব হয়। এতে সময়মতো সংবাদ প্রকাশ করা কঠিন হয়ে পড়ে।’
অপর এক সাংবাদিক জানান, নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করেও সাক্ষাৎ না পাওয়ার ঘটনাও ঘটেছে।
একটি সামাজিক সংগঠনের এক শিক্ষার্থী বলেন, ‘সময় চাইলে কয়েক দিন পরের সিডিউল দেওয়া হয়। অথচ আমাদের পরে এসেও কয়েকজন ছাত্রনেতা সাক্ষাতের সুযোগ পেয়েছেন।’
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের এক কর্মী অভিযোগ করেন, পিএস সবার সামনে তাঁকে হেয় করে বলেন, ‘এটা ভিসির দপ্তর, ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস না।’
জকসুর হল সংসদের সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভিসির সাক্ষাতের সময়সূচি নিতে গিয়ে জকসু প্রতিনিধিদের অসহযোগিতা ও রূঢ় আচরণের মুখে পড়তে হচ্ছে। অথচ দলীয় পরিচয়ে পরিচিত কেউ গেলে অপেক্ষা ছাড়াই সুযোগ পান।’
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জিহাদও শ্রেণিকক্ষ-সংকট নিয়ে দেখা করতে গিয়ে সহযোগিতা পাননি বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপাচার্যের কার্যালয়ে সাক্ষাতে অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা তৈরি হলে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিএস মুহাম্মদ রাশেদ কাজী বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। অভিযোগের বিষয়ে আমি একটি কথাও বলতে চাই না।’
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি। আপনার কাছ থেকেই মাত্র শুনলাম। এখন বিষয়টি আমার নলেজে এসেছে। আমি বিষয়টি দেখব
মতামত